শ্রীপুরে শত্রুতার জেরে ২০০ লাউগাছ কেটে ফেলেছে প্রতিপক্ষ

গাজীপুরের শ্রীপুরে এক শারীরিক প্রতিবন্ধীর অন্তত ২০০ লাউগাছ বিনষ্ট করেছে প্রতিপক্ষÑ এমন অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী কৃষকের ছোট ভাই দুজনকে অভিযুক্ত করে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। গত মঙ্গলবার বিকেলে উপজেলার রাজাবড়ি ইউনিয়নের বিন্দুবাড়ি গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষকের নাম নুর মোহাম্মদ মিয়া (৪৫)। তিনি ওই গ্রামের মৃত ছফির উদ্দীনের ছেলে।

এলাকাবাসী জানায়, নুর মোহাম্মদ মিয়া শারীরিক ও শ্রবণপ্রতিবন্ধী। প্রতিবেশীদের কাছ থেকে কিছু জমি নিয়ে লাউ চাষ করেন। কিন্তু শত্রুতার জেরে প্রতিপক্ষ অসহায় মানুষটির সব লাউগাছ কেটে দিয়েছে।