আফগানিস্তানের কাবুলের একটি মসজিদে আত্মঘাতী বিস্ফোরণে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন। স্থানীয় সময় বুধবার (৫ অক্টোবর) দুপুরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। মসজিদটি কাবুলের প্রধান সড়কে এবং কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অবস্থিত। খবর রয়টার্সের।
তালেবান নিযুক্ত মুখপাত্র আব্দুল নাফি টাকোর এক টুইট বার্তায় বলেন, দুঃখজনকভাবে আজ দুপুর দেড়টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে চার মুসল্লি নিহতের পাশাপাশি ২৫ জন আহত হন। ঘটনার তদন্ত চলছে। বিস্তারিত জানার পর গণমাধ্যমে জানানো হবে।
বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে সরকারের পক্ষ থেকে জানানো হয়নি। তবে হতাহতের সংখ্যা নিশ্চিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি টাকোর বলেছেন, বিস্ফোরণের সময় মসজিদটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মীরা ও অতিথিরা নামাজ পড়ছিলেন।
মসজিদটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মীরা ব্যবহার করত, কখনও কখনও দর্শনার্থীরাও।