জামালপুর পৌর শহরে ফেরিঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে প্রতিমা বিসর্জনের সময় নদীতে ডুবে আকাশ (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যায় সনাতন ধর্মাবলম্বীদের দুর্গা প্রতিমা বিসর্জনের সময় এ ঘটনা ঘটে।
নিহত আকাশ পৌর শহরের মুকুন্দবাড়ি এলাকার সুজাউদ্দৌলার ছেলে।
জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. রবিউল ইসলাম আকন্দ জানান, সন্ধ্যায় ব্রহ্মপুত্র নদে প্রতিমা বিসর্জনের সময় ওই যুবক নদীতে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত ৮টার দিকে তার মৃতদেহটি উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, শহরের ঐতিহ্যবাহী ব্রহ্মপুত্র নদে প্রতিমা বিসর্জনের সময় পানিতে ডুবে আকাশ নামে এক যুবক নিখোঁজ হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।