কাল দিনটা 'রক এন রিদম'-এর। কাল ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরা (আইসিসিবি) এক্সপো জোনে হাজির থাকতে হবে ঠিক দুপুর ২টায়। অ্যাডভেনটর কমিউনিকেশনের আয়োজনে রক মিউজিকের এই জাঁকালো আয়োজনের গেট ওপেন হবে দুপুর ৩টায়।
এই অনন্য শোটিতে ছোটদের ইন্সপায়ার করতে উপস্থিত থাকবেন বড় ব্যান্ড 'অর্থহীন'। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের মোট ১১টি ব্যান্ড নিয়ে এই শো।
বাংলাদেশের রক সঙ্গীতে সুপরিচিত অর্থহীন, অ্যাশেজ, সোনার বাংলা সার্কাস-এর সাথে আরো থাকছে কার্নিভাল, আফটারম্যাথ, ওন্ড, স্যাভ্জেরি, অনকোর, লেভেল ফাইভ, ক্যালিপসো এবং চিত্রপট।
'নতুন প্রজন্মের ব্যান্ডগুলোকে প্রথমবারের মতো একটি বড় মঞ্চে একত্রিত করাই আমাদের মূল উদ্দেশ্য বলে' জানান আয়োজকরা।
রক এন রিদম ওপেন এয়ার কনসার্টটির মিডিয়া পার্টনার নিউজজিটোয়েন্টিফোর। দুই ধরনের টিকেট রাখা হয়েছে। সাধারণ ৩৫০ আর ভিআইপি ৭৫০ টাকা। এখানে ক্লিক করে আপনি টিকেট সংগ্রহ করতে পারবেন।