আপনার ভাগ্য

মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল

রবি, চন্দ্র জন্মকালে এক রাশিতে অবস্থানের ফলে ভালো কাজে সহকর্মীদের বাধা আসবে। হাল ছাড়বেন না, সফল হবেন। অর্থপ্রাপ্তির যোগ রয়েছে।

বৃষ : ২১ এপ্রিল-২০ মে

মহাভারতের দ্রৌপদী সকলের মনোরঞ্জন করতে গিয়ে অর্জুনকে ভালোবাসার ফলে তার মৃত্যু হয়। তাই জাতক যা পারবেন না তাতে মত দেবেন না।

মিথুন : ২১ মে-২০ জুন

কেতুগ্রহের অবস্থানের ফলে সাফল্য আপনার দ্বারে কড়া নাড়ছে। দেরি কেন, বড় কোনো পরিকল্পনা থাকলে নির্দ্বিধায় এগিয়ে যান।

কর্কট : ২১ জুন-২০ জুলাই

রামায়ণের মতো শব্দভেদী বাণ ছুড়–ন, লক্ষভেদ হবেই। পুরনো কোনো আর্থিক লেনদেনের সমস্যার সমাধান হবে। তবে চিন্তা করে সিদ্ধান্ত নিন।

সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট

বকধার্মিকের পাল্লায় পড়ে আর্থিক ক্ষতি হওয়ার সমূহ সম্ভাবনা। কারও প্ররোচনায় আবেগের বশে অজানা কোনো ব্যবসায় অর্থলগ্নি করবেন না।

কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর

ঋতু পরিবর্তনের কারণে আপনার শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। যা খুব একটা বিপদ বয়ে আনবে না। তবে যথাসম্ভব ঠা-া না লাগানোই ভালো।

তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর

কামশাস্ত্রে বর্ণিত বিষয়াদি আপনার স্ত্রীর মনঃপূত না হতে পারে। তাই তার ওপর কোনো উপরোধ চাপিয়ে দেবেন না। আলোচনা করে সিদ্ধান্ত নিন।

বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর

জন্মলগ্নে দ্রাঘিমাংশে শনিগ্রহের উপস্থিতি মানসিক বলয়ে প্রভাব ফেলবে। ফলে রাজনৈতিক বিষয়ে আগ্রহ জন্মাতে পারে, যা অমঙ্গল বয়ে আনবে।  

ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর

হঠাৎ বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। তবে সঠিকরূপে সবদিক বিবেচনা না করে ভ্রমণ করবেন না।

মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি

পুরুষ বন্ধুর দ্বারা হয়রানি হতে পারেন। যতই নিজেকে ভালোভাবে উপস্থাপন করুন, কিছুতেই ফাঁদে পা দেবেন না। বিবাহপূর্ব মিলন পরিত্যাজ্য।

কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি

স্বার্থপরের ন্যায় আমিত্বের বড়াই করতে গিয়ে সুকুমার বিষয়টি উপেক্ষা করবেন না। বিশ্বচরাচরে প্রবল প্রতাপশালী ব্যক্তিরও বিনাশ হয়েছে।

মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ

দেনার হাত থেকে রক্ষা পেতে পুনরায় দেনা করবেন না। সম্ভব হলে দেনা পরিশোধের সময় বাড়িয়ে নিন। কোনো ধনী আত্মীয়ার সাহায্য চাইতে পারেন।