এক দিনে করোনার সংক্রমণ কমেছে

দেশে গত ২৪ ঘণ্টায় (গত বুধবার সকাল ৮টা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) নতুন রোগী শনাক্ত হয়েছে ৪১০ জন। এ সময়ে ১ জনের মৃত্যু হয়েছে। এর আগের দিন গত বুধবার রোগী শনাক্ত হয়েছিল ৫৪৯ জন। সেদিন ২ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে দেশে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ২৮ হাজার ৫২৪ জন হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ৩৭৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্ত হার দাঁড়িয়েছে ১০ দশমিক ৭৬ শতাংশ। এর আগের দিন শনাক্ত হার ছিল ১৩ দশমিক ৭৬ শতাংশ।

নতুন শনাক্ত ৪১০ রোগীর মধ্যে ৩১৪ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। যে একজনের মৃত্যু হয়েছে তিনি ঢাকা বিভাগের বাসিন্দা ছিলেন। পঞ্চাশোর্ধ্ব এই ব্যক্তি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।