ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) পরিচালক মুহাম্মদ মহিউদ্দিন মজুমদারের সম্পদের হিসাব চেয়ে নোটিস পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে তার বিরুদ্ধে এ নোটিস পাঠানো হয়। এতে তার নামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদ দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে। দুদকের উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক এ তথ্য নিশ্চিত করেন। সংস্থার পরিচালক আকতার হোসেন আজাদ স্বাক্ষরিত নোটিসে বলা হয়, দুদকের বিশ্বাস জন্মেছে মহিউদ্দিন মজুমদার জ্ঞাত আয়বহির্ভূত স্বনামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদ/সম্পত্তির মালিক হয়েছেন।