জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার (৭ অক্টোবর) টুঙ্গিপাড়া যাচ্ছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর ছোট বোন শেখ রেহানারও যাওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গণভবন থেকে সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হবেন। টুঙ্গিপাড়া পৌঁছে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করবেন।