বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, পু‌লিশ সদস্যসহ নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একজন পুলিশ সদস্যসহ চারজন নিহত ও অন্তত ১০ জন নিহত হয়েছেন। বাসটি চট্টগ্রাম থেকে বাগেরহাটের মোংলায় যাচ্ছিল।

আজ শুক্রবার (৭ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘ‌লিয়ায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দিদার পরিবহনের এক‌টি বাস নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে চন্দ্রদিঘ‌লিয়ার রাস্তার পা‌শে গা‌ছের স‌ঙ্গে ধাক্কা লা‌গে। এ সময় ঘটনাস্থলেই এক পু‌লিশ সদস্যসহ তিনজন নিহত হন। প‌রে আহ‌তদের গোপালগ‌ঞ্জ ২৫০ শয‌্যা বি‌শিষ্ট হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌লে সেখা‌নে অপর একজন মারা যান। নিহত পু‌লিশ সদস‌্য হ‌লেন আব্দুল আলিম। তি‌নি ব‌রিশাল মেট্রোপলিটনে কর্মরত ছি‌লেন। গোপালগ‌ঞ্জে তি‌নি ভিআইপি ডিউটিতে এসেছিলেন। 

গোপালগঞ্জ ডিএস‌বির এসআই মো. সাইফুল ইসলাম হতাহতের বিষয়টি নিশ্চিত ক‌রে‌ছেন। ত‌বে নিহত অপর তিনজনের প‌রিচয় এখ‌নো পাওয়া যায়‌নি।