বিগ বসে এবার প্রতিযোগীদের সাথে খাবার খাবেন সালমান

এর মধ্যেই প্রকাশ্যে এসেছে বিগ বসের নতুন সিজনের প্রথম 'উইকএন্ড কা বার'-এর ফার্স্ট লুক। যা দেখে আপ্লুত অনুরাগীরা। কারণ প্রথম সপ্তাহান্তেই এই শোয়ের সঞ্চালক সালমান খানকে দেখা যাবে বিগ বসের ঘরের ভেতরে। প্রকাশ্যে আসা ভিডিও ক্লিপে রীতিমতো ঢাক-ঢোল পিটিয়ে বিগ বসের ঘরে প্রবেশ করতে দেখা গিয়েছে তাকে।

দেখা যাচ্ছে, ঘরের ভেতর বাগানে একটি চেয়ারে বসে আছেন সালমান। তার সামনে বসে আছেন প্রতিযোগীরা। এর মধ্যে প্রতিযোগী আবদুর রাজ্জাককে বিশেষ উপহারও দিতে দেখা যায় সালমানকে।

সালমানকে ছোট একটি ডাম্বেল পাঠাতে অনুরোধ করেছিলেন আবদুর। সেই ডাম্বেল উপহার দিতেই ঘরে আসেন সালমান। বাক্সের মধ্যে ডাম্বেল দেখে আবদুর ভীষলণ খুশি। ভিডিওতে বিগ বসের সমস্ত প্রতিযোগীর সঙ্গে খাবার খেতেও দেখা গেছে সালমানকে। প্রতিযোগীদের মূল্যবান টিপসও দেন তিনি।

প্রসঙ্গত, গত দুবছর কভিড মহামারির কারণে ঘরের মধ্যে প্রতিযোগীদের খুব কড়া বিধিনিষেধ মেনে রাখা হয়েছিল। সালমানকেও ঘরের মধ্যে ঢুকতে দেখা যায়নি। তবে দেশে কভিড আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার কারণে বিগ বসের ঘরে ঢুকতে দেখা গেল ভাইজানকে। সূত্র : পিঙ্কভিলা