বিবৃতিতে জিএম কাদের

অবাধ সন্ত্রাসে নির্বাচন সুষ্ঠু হতে পারে না

নেত্রকোনা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও দলের নেত্রী আসমা আশরাফের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, ‘অবাধ সন্ত্রাসে নির্বাচন সুষ্ঠু হতে পারে না।’

গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, ‘নির্বাচনের শুরু থেকেই আসমা আশরাফের ওপর বর্বর হামলা চালাচ্ছে সরকার সমর্থকরা। সরকার সমর্থক সন্ত্রাসীদের কর্মকাণ্ডে নির্বাচনের পরিবেশ মারাত্মকভাবে বিঘিœত হচ্ছে। অবাধ সন্ত্রাসে নির্বাচন সুষ্ঠু হতে পারে না।’ হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারেরও দাবি জানিয়েছেন তিনি।

এদিকে আসমা আশরাফের ওপর সন্ত্রাসী হামলার আরও নিন্দা জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।