উরফি জাভেদ মানেই ফ্যাশন ও বিতর্কের জমাটি ককটেল। মাঝেমধ্যেই বিচিত্র সব পোশাক পরে মডেল-তারকা খবরের শিরোনামে উঠে আসেন। কখনও আবার কিছু না পরে বিচিত্র সব জিনিসে শরীর ঢেকে লজ্জা নিবারণ করেন তিনি।
সম্প্রতি তাকে দেখা গেল অনাবৃত, হাতে ধরা কেবল একটি কাচ। সেই কাঁচে লাগানো রংই তার ‘পোশাক’।
এই প্রথম নয়। আগেও কখনও উরফি পরেছেন ব্লেড দিয়ে তৈরি পোশাক, কখনও তাকে দেখা গিয়েছে সেফটিপিনে তৈরি পোশাকে। কিছু দিন আগেই ঘড়ি দিয়ে তৈরি স্কার্ট পরে ভক্তদের মনে ঝড় তুলেছিলেন তিনি। এবার নতুন অবতারে দেখা গেল তাকে।
নিজের চারটি ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন উরফি। সেই ছবিতে কোনও পোশাক দেখা যাচ্ছে না। দু’হাতে একটি আয়তাকার কাচ ধরে রেখেছেন মডেল। সেই কাচের উপর লাগানো হলুদ রং। তাতেই ঢেকেছেন লজ্জা।
ইনস্টাগ্রামে ছবির শিরোনামে উরফি লিখেছেন, ‘আমাকে কিছু জিজ্ঞাসা করবেন না, আমি কিছু জানি না।’ ইনস্টাগ্রামে তার অনুরাগীর সংখ্যা ৩৬ লাখেরও বেশি। প্রকাশের সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছেন ছবিগুলো।
ইতিমধ্যেই প্রায় দু’লাখ ২৩ হাজার মানুষ পছন্দ করেছেন ছবিগুলো। ভক্তদের কেউ প্রশ্ন তুলেছেন, আর কী কী অঙ্গে তুলবেন তিনি? কেউ আবার প্রশংসা করেছেন তার সৃজনশীলতার। তবে শুধু প্রশংসাই নয়, ভেসে এসেছে কিছু কটাক্ষও। দেখে নিন উরফির সেই বহুচর্চিত ছবি।