টেকনাফে দুই কেজি আইস ও ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে দুই কেজি ১২০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শনিবার (৮ অক্টোবর) ভোরে পৃথক অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়। 

বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়নের একটি টহল টিম ভোর রাতে টেকনাফের খারাংখালী এলাকায় টহল দেয়ার সময় দুই জন মাদক কারবারি মিয়ানমার সীমানা থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশের প্রান্তে আসলে বিজিবি সদস্যরা ধাওয়া করে। এসময় মাদক কারবারি দুজন সাতার কেটে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে বস্তা ভর্তি দুই কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। 

অপরদিকে একই সময় বিজিবি টেকনাফ হোয়াইক্যং চেকপোস্টে একটি ইজিবাইকের সিটের নিচে তল্লাশি চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এসময় ইজিবাইকের চালক পালিয়ে যায়। 

টেকনাফ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি অধিনায়ক।