কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ
পদ ও যোগ্যতা : সহকারী পরিচালক (ভূমি) ১ জন। কমপক্ষে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকসহ (সম্মান) ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি পাস। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। সহকারী অথরাইজড অফিসার ১ জন। সিভিল প্রকৌশল/স্থাপত্য বা নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে কমপক্ষে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি। বেতনক্রম: ২২০০০-৫৩০৬০ টাকা। সহকারী প্রোগ্রামার ১ জন। কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা।
সহকারী পরিকল্পনাবিদ ৩ জন। নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে কমপক্ষে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। সহকারী নগর স্থপতি ১ জন। স্থাপত্য বিষয়ে কমপক্ষে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক। বেতনক্রম: ২২০০০-৫৩০৬০ টাকা। প্রশাসনিক কর্মকর্তা ১ জন। কমপক্ষে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি পাস। বেতনক্রম: ১৬০০০-৩৮৬৪০ টাকা। উপসহকারী প্রকৌশলী ৬ জন। সিভিল/মেকানিক বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস প্রকৌশল বিষয়ে কমপক্ষে ২য় বিভাগ বা সমমানের সিজিপিএতে ডিপ্লোমা। বেতনক্রম: ১৬০০০-৩৮৬৪০ টাকা। সহকারী গবেষণাবিদ ১ জন। পরিসংখ্যান/আন্তর্জাতিক গবেষণা/ভূগোল/পরিবেশ ও বন অথবা অর্থনীতি বিষয়ে কমপক্ষে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি পাস। বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা। প্রাক্কলিক ২ জন। সিভিল/মেকানিক বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস প্রকৌশল বিষয়ে কমপক্ষে ২য় বিভাগ বা সমমানের সিজিপিএতে চার বছর মেয়াদি ডিপ্লোমা। বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা।
ইমারত পরিদর্শক ৩ জন। স্থাপত্য অথবা সিভিল প্রকৌশল বিষয়ে কমপক্ষে ২য় বিভাগ বা সমমানের সিজিপিএতে চার বছর মেয়াদি ডিপ্লোমা। বেতনক্রম: ১৬০০০-৩৮৬৪০ টাকা। উপসহকারী স্থপতি ১ জন। স্থাপত্য বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা। বেতনক্রম: ১৬০০০-৩৮৬৪০ টাকা। ২
৫ মার্চ ২০২০ তারিখে সব পদের প্রার্থীর বয়স ১৮-৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। (http://coxda.teletalk.com.bd) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৬ অক্টোবর ২০২২ বিকেল ৫টা পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতিসহ অন্যান্য দরকারি তথ্য জানা যাবে www.coxda.gov.bd) এই ওয়েবসাইট থেকে।
যোগাযোগ : কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, কউক ভবন, সার্কিট হাউজ রোড, কক্সবাজার।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১১ আগস্ট ২০২২, পৃষ্ঠা ৯ এবং ২৯ সেপ্টেম্বর ২০২২, পৃষ্ঠা ৯