জাতীয় ক্রীড়াবিদ হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবি

বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) স্বর্ণপদকপ্রাপ্ত খেলোয়াড়, সমাজসেবক এবং গাড়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এম এম কামরুজ্জামান হত্যার প্রতিবাদ ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে ফুলতলা উপজেলাবাসীর পক্ষ থেকে খুলনা-যশোর মহাসড়কের ফুলতলা বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্বে করেন নিহত কামরুজ্জামনের চাচা মো. আনছার আলী মোল্লা।