জাতীয় প্রেস ক্লাবের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রয়াত অনারারি জীবন সদস্য তোয়াব খান ও সাবেক সভাপতি রিয়াজ উদ্দিনসহ ১৬ সদস্যের স্মরণে সভা হয়েছে। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জাতীয় প্রেস ক্লাবের আজীবন সদস্য তোয়াব খান, সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ, গীতিকার কবি কে জি মোস্তফা, এস. এম. শওকত হোসেন, রাজা সিরাজ, মো. শামীম মাশরেকী, সৈয়দ আকরাম, খন্দকার আনিছুর রহমান, পীর হাবিবুর রহমান, শামসুল আলম বেলাল, সাগর বিশ্বাস, এএম মুফাজ্জল, এইচ এম জালাল আহমেদ, আবুল বাশার নূরু, শফিকুল ইসলাম ইউনূস, গিয়াস উদ্দিন আহমেদকে স্মরণ করা হয়।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, ‘গত এক বছরে আমরা হারিয়েছি অনেক স্বজন, সুহৃদ-সহযোগীকে। তারা প্রত্যেকেই তাদের চিন্তা-চেতনা দিয়ে সাংবাদিকতাকে সমৃদ্ধ করেছেন।’
সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, ‘জীবনযাপন করাও দুঃসাধ্য হয়ে পড়েছে। গত এক বছরে আমরা হারিয়েছি ক্লাবের জীবন সদস্য সাংবাদিক সম্প্রদায়ের অভিভাবক ও বাতিঘর মুক্তিযোদ্ধা সাংবাদিক তোয়াব খান, ক্লাবের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ, বরেণ্য গীতিকার ও কবি কে জি মোস্তফাসহ ১৬ জন সুহৃদ সদস্যকে।’
স্মরণসভায় তাদের পরিবারের সদস্যসহ সাবেক-বর্তমান সহকর্মী, সাংবাদিক নেতাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।