গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারুক আহমেদ (৩১) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।  

রোববার (৯ অক্টোবর) সকালে উল্লাপাড়া পৌর এলাকার বারোইয়া মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহত ফারুক আহমেদ ওই মহল্লার রোস্তম আলীর ছেলে।

উল্লাপাড়া ফায়ার স্টেশনের ওয়্যার হাউস ইন্সপেক্টর সরোয়ার হোসেন জানান, আজ সকালে নিজ ঘরের পেছনে গাছের ডাল কাটছিলেন ফারুক আহমেদ। এ সময় অসাবধনতাবশত ওই গাছটির পাশ দিয়ে টানানো বিদ্যুতের তারে পৃষ্ঠ হয়ে আটকে যান তিনি। ৯৯৯-এ ফোন পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

উল্লাপাড়া মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।