এমএমএস ভিডিও ফাঁস কাণ্ডে নাম জড়িয়েছিল তার। ক্যামেরার সামনে পুরুষ সঙ্গীর সঙ্গে উদ্দাম যৌনতায় মেতে ওঠার অভিযোগ উঠেছিল। এবার খোলামেলা পোশাক পরায় ট্রোলিংয়ের শিকার হতে হলো 'কাঁচা বাদাম গার্ল' অঞ্জলি অরোরাকে। কঙ্গনা রানাউতের লক আপ রিয়েলিটি শোয়ের অন্যতম আকর্ষণ হয়ে ওঠা অঞ্জলি সম্প্রতি একটি লাল পোশাক পরে ভিডিও পোস্ট করেন সোশাল মিডিয়ায়। আর তারপরই শুরু হয় ট্রোলিং। তবে এর জবাবও দেন তিনি।
আশা ভোঁসলের বিখ্যাত গান 'সাজনা হ্যায় মুঝে সজনাকে লিয়ে'র সঙ্গে নাচ করেন তিনি। কিন্তু ভিডিওয় নিন্দুকদের আরোচনায় উঠে আসে তার পোশাকই। দাবি করা হয়, তার পরনের পোশাক 'অশ্লীল'। ওই পোশাকে বক্ষ বিভাজিকা পরিষ্কার দেখা যাচ্ছে। তবে এই ট্রোলিংকে উড়িয়ে দিয়ে অঞ্জলির দাবি, 'এটা আমার শরীর। কেমন পোশাক পরব, সেটা আমিই ঠিক করব।' সেই সঙ্গে তিনি আরো বলেন, 'মানুষের কাজই হলো ট্রোল করা। শাড়ি পরলেও ওরা ট্রোল করবে। আপনি ক্রপ টপ পরলে আপনার পেটা দেখা যায়। কিন্তু শাড়ি পরলেও তো পেট দেখা যায়। আসলে লোকের একটা বাহানা চাই ট্রোল করার।'
উল্লেখ্য, ভুবন বাদ্যকরের 'কাঁচা বাদাম' গানের সঙ্গে নেচে জনপ্রিয়তা পেয়েছিলেন অঞ্জলি। পরে কঙ্গনার শোয়েও মুখ দেখিয়ে নজর কাড়ে তিনি। এরপরই এমএমএস ভিডিও ফাঁস কাণ্ডে নাম জড়িয়ে যায় তার। তেই নেটিজেনদের মধ্যে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া। এক পক্ষ দাবি করে, ভিডিওটি অঞ্জলির এবং তা নিয়ে ব্যঙ্গ, বিদ্রুপ, তামাশার পালাও শুরু হয়। আরেক পক্ষ আবার অঞ্জলির পাশে দাঁড়িয়ে নিন্দুকদের একহাত নেন। তাদের দাবি, ভিডিওটি মোটেও অঞ্জলির নয়।
পরিস্থিতি এমন গড়ায় অভিযোগের জবাব দিতে গিয়ে কেঁদেও ফেলেন তিনি। জানান, 'এ ভিডিও তার কোনোভাবেই নয়। কিন্তু কিছু মানুষ শুধু ট্রোল করার অজুহাত খোঁজেন। তারা একবারও ভাবেন না, এমন ভুয়া খবর তারকার পরিবারের ওপর কতটা প্রভাব ফেলতে পারে।' সূত্র : হিন্দুস্তান টাইমস