সমরজিৎ রায় চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

একুশে পদক প্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এক শোকবার্তায় রাষ্ট্রপ্রধান প্রয়াত অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন। রাষ্ট্রপতি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরী রবিবার (৯ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর।