সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই ছবিটিতে দেখা যাচ্ছে অনেকগুলো পাকা আম। আর এর মধ্যেই লুকিয়ে আছে ছোট্ট একটি পাখি। লালচে-সবুজ আমগুলোর মধ্যে হঠাৎ একেবারেই ধরা যায় না পাখিটিকে। একবার চেষ্টা করেই দেখুন!
দৃষ্টিভ্রমের এ ধরনের ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই শেয়ার হয়। তা নিয়ে কৌতূহলের অন্ত থাকে না নেটিজেনদের।
কী! খুঁজে পেয়েছেন? আরও একটু সহজ করে দিই। পাখিটির নাম টিয়া। পাখিটির রং অবিকল আমগুলোর মতোই। এমনকি, আকারের দিক থেকেও আমের মতোই ছোট টিয়াটি। এবার পেলেন তো!
যারা খুঁজেও দেখতে পাচ্ছেন না টিয়া পাখিটি, তারা এই লিংকে ক্লিক করলেই পেয়ে যাবেন।