পদত্যাগ করে সেফ এক্সিট নিন, ক্ষমতাসীনদের মির্জা ফখরুল

পদত্যাগ করে সেফ এক্সিট নিতে ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তা না হলে পালানোর পথ খুঁজে পাবে না বলে উল্লেখ করেছেন তিনি।

সোমবার (১০ অক্টোবর) জেহাদ দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) শহীদ জেহাদ স্মৃতি পরিষদের আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি। 

তিনি বলেন, জনগণকে নিয়ে গণ-অভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাতে হবে। ’৯০ এর ছাত্র-গণ-আন্দোলনের মতো জাতীয় ঐক্য গড়ে তোলারও আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে এনে শান্তি প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। হাজার লোকের প্রাণের বিনিময়ে হলেও গণতন্ত্র ফিরিয়ে আনব। রাজপথেই সরকারকে পরাজিত করব। সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে আন্দোলনে নেমে ভয়াবহ সরকারের পতন ঘটাতে হবে।