ষষ্ঠ শ্রেণি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

তৃতীয় অধ্যায় : তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার

বহুনির্বাচনী প্রশ্ন

১. কম্পিউটার ব্যবহার করতে হলে কী প্রয়োজন হয়?

ক. বুদ্ধিমত্তা                                 খ. জ্ঞান

গ. সাহস                        ঘ. শক্তি

২. বিদ্যুৎ ব্যবহারের সময় খেয়াল রাখতে হবে যেন

i. সঠিক সকেটে সঠিক প্লাগ ব্যবহার করা হয়

ii. সঠিকভাবে ব্যবহার করা হয়

iii. খোলা তার সরাসরি সংযোগ দেওয়া না হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                    খ. i ও iii

গ. ii ও iii                                   ঘ. i, ii ও iii

৩. বর্তমানে কম্পিউটারের কোন দিকটির প্রতি শিশুদের আসক্তি দিন দিন বাড়ছে?

ক. সামগ্রিক নেটওয়ার্ক                   খ. গান শোনা

গ. কম্পিউটার গেম                        ঘ. ছবি আঁকা

৪. দীর্ঘসময় কম্পিউটার গেম খেলার ফলে শিশুদের মধ্যে কোন ধরনের অসুস্থতা বেশি লক্ষ করা যাচ্ছে?

ক. শারীরিক            খ. মানসিক     গ. নৈতিক    ঘ. সামগ্রিক

৫. দীর্ঘ সময় কম্পিউটার ব্যবহার করলে কোন ধরনের সমস্যা দেখা দিতে পারে?

ক. মানসিক           খ. শারীরিক    গ. নৈতিক    ঘ. সামগ্রিক

৬. দীর্ঘক্ষণ কম্পিউটার ব্যবহারের ফলে নিচের কোন সমস্যাটি হতে পারে?

ক. চোখের সমস্যা            খ. কোমর ব্যথা

গ. পিঠে ব্যথা                  ঘ. সবগুলো

৭. তথ্যপ্রযুক্তির কোন দিকটির আমাদের চর্চা করা উচিত?

ক. চর্চা করা উচিত নয়                   খ. ভালো দিক

গ. সব দিক                                 ঘ. মন্দ দিক

৮. কম্পিউটারের যে বিষয় সম্পর্কে সতর্ক থাকা দরকার

i. মেমোরির ক্ষমতা                       ii. বৈদ্যুতিক সংযোগ

iii. প্রসেসর যাতে পরম না হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                    খ. i ও iii

গ. ii ও iii                                   ঘ. i, ii ও iii

৯. যখন কেউ বিদ্যুতায়িত হয় তখন

i. সে তার হাত পা নাড়াতে পারে না

ii. সে স্বাভাবিক কাজকর্ম করতে পারে

iii. তার হৃৎস্পন্দন থেমে যেতে পারে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                    খ. i ও iii

গ. ii ও iii                                   ঘ. i, ii ও iii

উত্তর

১. ক, ২. ঘ, ৩. গ, ৪. খ, ৫. খ, ৬. ঘ, ৭. খ, ৮. গ, ৯. খ