ডিআইইউ চেয়ারম্যানের পুরস্কার গ্রহণ

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এবং ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ড. মো. সবুর খান ‘ওয়ার্ল্ড বুক অব রেকর্ডস’ পুরস্কার গ্রহণ করেছেন। গতকাল সোমবার ঢাকার আশুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটি ক্যাম্পাসে এক অনুষ্ঠানে তিনি এই পুরস্কার গ্রহণ করেন। ‘ওয়ার্ল্ড বুক অব রেকর্ডস’ যুক্তরাজ্যভিত্তিক একটি সংস্থা, যা বিশ্বজুড়ে অসাধারণ অর্জনগুলোকে সার্টিফাই, যাচাই এবং রেকর্ড করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. সবুর খান, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস এম মাহাবুব উল হক মজুমদার, ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান। বিজ্ঞপ্তি