বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসে শোভাযাত্রা করেছে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তারা। শোভাযাত্রা উদ্বোধন করেন এআইইউবির ভাইস চ্যান্সেলার ড. কারমেন জিটা লামাগনা এবং এআইইউবির ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য নাদিয়া আনোয়ার। শোভাযাত্রায় এআইইউবির ডিন, পরিচালকবৃন্দ, শিক্ষক, কর্মকর্তাসহ বিপুলসংখ্যক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি