গাইবান্ধা-৫ উপনির্বাচন স্থগিত হওয়াকে নাটক বলছেন ববি হাজ্জাজ

গাইবান্ধা-৫ উপনির্বাচন স্থগিত হওয়ার ঘটনাকে নাটক বলে অভিহিত করেছেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।

বুধবার (১২ অক্টোবর) গণমাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, "পোলিং এজেন্ট নিয়ে আমাদের পর্যবেক্ষণ এবং উদ্বেগের কারণ আজ সত্য প্রমাণিত হয়েছে। ইসির সাথে সংলাপে আমরা বলেছিলাম পোলিং এজেন্ট পদ্ধতি বাতিল করে কেন্দ্রে কেন্দ্রে সিসিটিভি স্থাপন করতে। আজ সিইসি স্বয়ং দেখেছেন একজনের ভোট আরেকজন দিয়ে দিচ্ছে। সরকারি দলের পোলিং এজেন্টরা প্রতিপক্ষের কোন এজেন্টকে ভোটকেন্দ্রে থাকতে দেয়নি। ভয়ভীতি সৃষ্টি করে তারাই সাধারণ ভোটারদের হয়ে নৌকার পক্ষে ইভিএম মেশিনে ভোট দিয়েছে। তবে আমরা মনে করি, গাইবান্ধা-৫ উপনির্বাচন বাতিল ঘোষণা না করে বন্ধ ঘোষণা করা নির্বাচন কমিশনের একটি "নাটক"। অনুগত দলকানা প্রশাসন আর আওয়ামী ক্যাডার বাহিনীর দৌরাত্ম্যের কারণে বর্তমানে সুষ্ঠু নির্বাচনের আর কোনো পরিবেশ বাকি নেই। জাতীয় নির্বাচনের আগে নূন্যতম পরিবেশ সৃষ্টি করতে হলেও ইসিতে প্রস্তাবিত আমাদের ১৩ দফা দাবি বাস্তবায়ন করতে হবে।"