নবম-দশম শ্রেণি : হিসাববিজ্ঞান

দ্বিতীয় অধ্যায় : লেনদেন

বহুনির্বাচনী প্রশ্ন

১. চালান ক্রেতার কাছে কী নামে গণ্য হয়?

ক. বহির্চালান                   খ. আন্তঃচালান

গ. আয় চালান                 ঘ. ব্যয় চালান

২. নিচের কোনটিকে আন্তঃলেনদেন হিসেবে চিহ্নিত করা যায়?

ক. বাকিতে পণ্য ক্রয়                     খ. বাকিতে পণ্য বিক্রয়      

গ. বাড়িভাড়া পরিশোধ                  ঘ. আসবাবপত্রের অবচয়

৩. ডেবিট ভাউচারের সঙ্গে কী যুক্ত করে ক্যাশবুকের ক্রেডিট দিকে লিপিবদ্ধ করা হয়?

ক. ক্রেডিট ভাউচার ও ক্যাশমেমো

খ. ডেবিট নোট ও ক্রেডিট নোট

গ. চালান ও ক্যাশমেমো

ঘ. ক্যাশমেমো ও ক্রেডিট ভাউচার

৪. কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় এরূপ যেকোনো ঘটনাকে কী বলে?

ক. ক্রয়-বিক্রয়                  খ. লেনদেন

গ. ব্যবসায়                                  ঘ. হিসাব সমীকরণ

৫. মালিকানা স্বত্ব বাড়লে কোনটি কমবে?

ক. মোট সম্পদ                 খ. মোট আয়

গ. মোট ব্যয়                    ঘ. মোট দায়

৬. ব্যবসায়ের মোট সম্পদের ওপর তৃতীয়পক্ষের দাবিই হচ্ছে-

ক. ব্যয়   খ. দায়   গ. সম্পদ                ঘ. আয়

৭. পণ্য ক্রয় ও বিভিন্ন ব্যয়ের জন্য ব্যবহৃত ভাউচারকে বলে-

ক. ডেবিট ভাউচার                        খ. ক্রেডিট ভাউচার

গ. ডেবিট নোট                 ঘ. ক্রেডিট নোট

৮. জনাব জাহানের দায়ের পরিমাণ ৫০,০০০ টাকা এবং মালিকানাস্বত্ব ৬০,০০০ টাকা হলে তার সম্পদের পরিমাণ কত টাকা?

ক. ১০,০০০                    খ. ৫০,০০০

গ. ৬০,০০০                    ঘ. ১,১০,০০০

৯. ক্রয় ফেরত বই লেখা হয়-

ক. ডেবিট নোটের সাহায্যে

খ. ক্রেডিট নোটের সাহায্যে

গ. ক্রেডিট ভাউচারের সাহায্যে

ঘ. ডেবিট ভাউচারের সাহায্যে

১০. নিচের কোনটি একটি অদৃশ্যমান লেনদেন?

ক. প্রাপ্যবিল বাট্টাকরণ

খ. বাকিতে ক্রয়

গ. মেশিনারির অবচয়

ঘ. মালিকের পণ্য উত্তোলন

১১. বাকিতে মনিহারি ক্রয়ের ফলে-

ক. সম্পদ বৃদ্ধি ও স্বত্বাধিকার বৃদ্ধি পাবে

খ. দায় বৃদ্ধি ও স্বত্বাধিকার হ্রাস পাবে

গ. সম্পদ বৃদ্ধি ও দায় বৃদ্ধি পাবে

ঘ. সম্পদ হ্রাস ও দায় হ্রাস পাবে

১২. লেনদেন শব্দটির অভিধানগত অর্থ কোনটি?

ক. প্রতিদান                                 খ. ডেবিট ও ক্রেডিট

গ. ক্রয়-বিক্রয়                  ঘ. গ্রহণ ও প্রদান

১৩. ডেবিট ভাউচারে কোন ধরনের হিসাব লিপিবদ্ধ করা হয়?

ক. সম্পদ                                    খ. দায়

গ. আয়                          ঘ. ব্যয়

১৪. পাওনাদারকে পরিশোধ ৫,০০০ টাকা। এ ঘটনার জন্য হিসাব সমীকরণের-

ক. অ বৃদ্ধি পায়                খ. ঊ হ্রাস পায়

গ. খ হ্রাস পায়                 ঘ. খ বৃদ্ধি পায়

১৫. ব্যবসায়ের নিট লাভ-

ক. স্বত্বাধিকার হ্রাস করে                 খ. সম্পদ বৃদ্ধি করে

গ. স্বত্বাধিকার বৃদ্ধি করে                 ঘ. সম্পদ হ্রাস করে

১৬. ‘বাট্টা সঞ্চিতি’ কোন ধরনের ঘটনা?

ক. স্বতন্ত্র ঘটনা                 খ. ঐতিহাসিক ঘটনা

গ. দৃশ্যমান ঘটনা             ঘ. প্রামাণ্য ঘটনা

উত্তর

১. খ, ২. ঘ, ৩. গ, ৪. খ, ৫. ঘ, ৬. খ, ৭. ক, ৮. ঘ, ৯. ক, ১০. ঘ, ১১. গ, ১২. ঘ, ১৩. ঘ, ১৪. গ, ১৫. গ, ১৬. খ