বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে (বিএডিসি) ৯ম গ্রেডে নিয়োগপ্রাপ্ত ৩৮ কর্মকর্তার পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ১১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে বিএডিসি’র চেয়ারম্যান (গ্রেড-১) এ এফ এম হায়াতুল্লাহ এবং বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ হতে আগত প্রতিনিধিসহ কৃষিসংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে কৃষিমন্ত্রী বলেন, কৃষি উন্নয়নের ওপর ভিত্তি করে দেশের সকল উন্নয়ন নির্ভর করে। বর্তমানে জিডিপিতে কৃষি খাতের অবদান ১৩%। খাদ্য নিরাপত্তা মোকাবিলায় বর্তমান কৃষিবান্ধব সরকার যুগোপযোগী এবং বৈপ্লবিক পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, বুনিয়াদি প্রশিক্ষণ একজন কর্মকর্তার পেশাগত দক্ষতা বৃদ্ধি করে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কৃষি ও কৃষকের কল্যাণে কাজ করতে হবে।
অন্ষ্ঠুানের সভাপতি ও চেয়ারম্যান, বিএডিসি বলেন, প্রশিক্ষিত জনগণ একটি দেশের মূল্যবান সম্পদ। বিশ্বের উন্নত রাষ্ট্রগুলো মানবসম্পদ উন্নয়নে প্রশিক্ষণের ওপর গুরুত্ব প্রদান করে থাকে। বিজ্ঞপ্তি