ইসাব-ইন্টারকন্টিনেন্টাল হসপিটালিটি চুক্তি সই

ইলেক্ট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ইসাব কর্তৃক আয়োজিত আসন্ন ইন্টারন্যাশনাল ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো- (আইএফএসএসই ২০২২)-কে সফল করার লক্ষ্যে এবং এতে আগত সম্মানিত মেলা প্রদর্শনকারীদের আবাসন সুবিধা দেওয়ার লক্ষ্যে আজ ইসাব এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকা একটি অংশীদারী চুক্তিপত্রে স্বাক্ষর করেছে।

ইসাবের সভাপতি জহিরউদ্দিন বাবর এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকার মহাব্যবস্থাপক অশ্বিনী নায়ার এ অংশীদারী চুক্তিপত্রটিতে স্বাক্ষর করেন। চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এম মাহমদুর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকিরউদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ মো. মাহমদু-ই-খোদা এবং জ্যেষ্ঠ সহসভাপতি মো. নিয়াজ আলী চিশতী।

চুক্তি স্বাক্ষরের সময় ইন্টারকন্টিনেন্টাল ঢাকার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সেলস ডিরেক্টর নজরুল ইসলাম এবং হোটেল অপারেশন ইনচার্জ রেজওয়ান মারুফ। বিগত বছরগুলোর মতো এবারো আইএফএসএসই-এর এই অষ্টম সংস্করণটি আয়োজিত হবে ঢাকায় অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে- বিআসিসিতে। বরাবরের মতো এবারো বিপুলসংখ্যক দেশি-বিদেশি প্রদর্শনকারী এ এক্সপোতে যোগদান করবেন।

চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আইএফএসএসই ২০২২-এ আগত আন্তর্জাতিক মেলা প্রদর্শনকারীদের জন্য বিশেষ আবাসন সুবিধার ব্যবস্থা রাখছে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। ইসাব এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকা উভয়েই আইএফএসএসই-এর এই অষ্টম সংস্করণ আয়োজনটির চূড়ান্ত সফলতা প্রত্যাশী।