ডেঙ্গু আক্রান্ত আরও ৩১০ জন হাসপাতালে

সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৫৯২ জনে।

শুক্রবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে ২ হাজার ৭১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ৭৯৯ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন। এ পর্যন্ত মোট ২০ হাজার ৭৯৪ জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৮৩ জন মারা গেছেন। এর মধ্যে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) এক দিনেই আট জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর।