ছিনতাই চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৯

ঢাকার যাত্রাবাড়ী, শাহবাগ ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার র‌্যাব-১০ তাদের গ্রেপ্তার করে। গতকাল শুক্রবার র‌্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

তারা হলো মো. কাউসার, অনিক মৃধা, মো. শাহীন, সাইফুল ইসলাম, মো. শিফাত, সাইফুল ইসলাম, মো. মামুন মিয়া, শিমুল ও আমির হামজা।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন যানবাহনের চালক ও তাদের সহকারীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করত।