ঝিনাইদহের মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

ঝিনাইদহের শৈলকুপা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় রাফি হোসেন (২৫) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। 

শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মারা যান তিনি।

নিহত রাফি ওই উপজেলার ব্রহ্মপুর গ্রামের মুজিবর হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের ব্রহ্মপুর গ্রামে জোর্দারপাড়া মোটরসাইকেল ও (ইঞ্জিনচালিত) করিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন রাফি। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানান, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষার্থী মারা যান।