মহিলা দলের ঢাকা মহানগর উত্তরের ১৩ থানা কমিটি বিলুপ্ত

জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর উত্তরের ১৩টি থানার কমিটি বিলুপ্ত করা হয়েছে।

শনিবার (১৫ অক্টোবর) মহিলা দল ঢাকা মহানগর উত্তরের আহবায়ক চৌধুরী নায়েবা ইউসুফ ও সদস্য সচিব অ্যাডভোকেট রুনা লায়লা স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মহিলা দল ঢাকা মহানগর উত্তরের আওতাধীন আদাবর, শেরে বাংলানগর, তেজগাঁও, মোহাম্মদপুর, তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল, কাফরুল, মিরপুর, পল্লবী, রূপনগর, শাহআলী, ভাষানটেক ও ক্যান্টনমেন্ট থানার বিদ্যমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

এতে আরও বলা হয়, মহিলা দলের সাংগঠনিক শক্তি গতিশীল করার লক্ষ্যে সব থানা ও ওয়ার্ডসমূহে সম্মেলন/কর্মী সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের কাজ শিগগিরই শুরু হবে।