ওল্ড ক্যাডেটস অ্যাসোসিয়েশন অব সিলেট’-(ওকাস) এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মুশফিকুর রহমান (৭ম ব্যাচ)। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হাসিবুল হোসেন উপল (২১তম ব্যাচ) এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন সরকার মো. খায়রুল আলম (১৬তম ব্যাচ)।
গত ১৪ অক্টোবর রাওয়া ক্লাবে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ২০২২-২০২৪ মেয়াদের জন্য এ কমিটি গঠন করা হয়। সিলেট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটরা এ সভায় উপস্থিত ছিলেন।