চেনেন, নুসরাতের বোন নুজহাতকে?

অভিনেত্রী, সাংসদ নুসরাত জাহানকে তো সবাই চেনেন। সম্ভাবনাময় আর এক তরুণী নুজহাত জাহান যে তার বোন, এ কথা হয়তো অনেকেই জানেন না। ইনস্টাগ্রামে বহু পোস্টে দুই বোনকে একসঙ্গে দেখা গিয়েছে। দুজনের গলায় গলায় ভাব। নুজহাত যেমন দিদির ছবি দেন, নুসরাতও বোনের সঙ্গে নানা মুহূর্ত শেয়ার করেন সোশাল মিডিয়ায়।

নুসরাতের বোন যে বেশ সুন্দরী, এ কথা অনেকেই বলেন। তার সম্পর্কে আগ্রহ প্রকাশ করতেও দেখা গিয়েছে নুসরাত-ভক্তদের। কোথায় থাকেন, কী করেন নুজহাত? জেনে নেওয়া যাক।

নুজহাত পেশায় ফ্যাশন ডিজাইনার। কানাডার টরন্টোতে থাকেন। সেখানেই পড়াশোনা করছেন। নায়িকা নুসরাতের চেয়ে জীবনযাত্রায় তিনিও কিছু কম যান না। নুজহাতকেও নুসরাতের মতো 'ফ্যাশনিস্তা' বলা চলে।

তুরস্কের বোদরুমে নুসরাত-নিখিলের বিয়ের অনুষ্ঠানে দেখা গিয়েছিল নুজহাতকে। যদিও পরে সেই বিয়েটাই অস্বীকার করেছিলেন নুসরাত। অভিনেতা যশের সঙ্গে প্রেম এবং তার সন্তানের মা হওয়ার পর এখন অন্য জীবনে প্রবেশ করেছেন অভিনেত্রী। যদিও স্মৃতি ধরা থাকে নেটমাধ্যমে। এ বছর জন্মদিনে নুজহাতকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেন নিখিল। পাল্টা ধন্যবাদ জানান নুজহাতও। পরে অবশ্য বাধ্য হয়ে সেই পোস্ট ডিলিট করেন নিখিল।

বোনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী নুসরত লেখেন, 'ভাগ্য তোমার, তবে আমার শুভেচ্ছা রইল। তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হোক। তোমার যত বড়ই স্বপ্ন থাকুক, ধীরে ধীরে তুমি তাতে পা রাখ। তোমার জীবনের এই বিশেষ দিনে আমি শুভেচ্ছা জানাই, তোমার জীবন আরো সুন্দর হোক। জীবন আরো চমক এবং আনন্দে ভরে উঠুক। জানবে তোমাকে আমি সব সময়ই ভালোবাসি। শুভ জন্মদিন আমার ছোট বোন।'

সদ্যই 'জয় কালী কলকাত্তাওয়ালি'-র শুটিং শেষ করেছেন নুসরাত। তাকে শেষ দেখা গিয়েছিল ব্রাত্য বসু পরিচালিত ছবি 'ডিকশনারি'-তে। সূত্র : সংবাদ প্রতিদিন