রাজধানীতে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ ৬ শ্রমিক

রাজধানীর জুরাইনে তিতাসের গ্যাসলাইন মেরামতের সময় বিস্ফোরণে ৬ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। 

গত শুক্রবার রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন জুম্মন হোসেন হাওলাদার (১৯), আব্দুর রহমান (৬০), আজিজুল হক (৭০), খলিলুর রহমান (৪৫), সিরাজ (২০) ও জিহাদ (২২)।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে সিরাজ ও খলিলুরের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।