‘যত ধরনের বাধা দেওয়া যায় সবই করেছে সরকার’

ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশে বাধা দেওয়ার যত প্রক্রিয়া রয়েছে তার সবই সরকার প্রয়োগ করেছে বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জেলা নেতাদের বরাত দিয়ে তিনি বলেছেন, ‘প্রথমে সমাবেশের জায়গার অনুমতি নিয়ে ঝামেলা করেছে পুলিশ প্রশাসন। এরপর বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীদের আসার পথে হামলা চালিয়েছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

গতকাল শনিবার সকাল থেকেই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এসব কথা বলেন। এসময় ঢাকা মহানগরীর বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীরা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশে অবস্থান নেয়।

জানা যায়, ময়মনসিংহে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে যাতে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করা যায় সে জন্য তারা একত্রিত হয়েছে। এর আগে গত ১২ অক্টোবর চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে বিভাগীয় সমাবেশের দিনও কার্যালয়ে ছিলেন রিজভী।

গতকাল দুপুরে রিজভী দেশ রূপান্তরকে বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন চাপ প্রয়োগ করে গত শুক্রবার বিকেল থেকে গণপরিবহন বন্ধ করে দিয়েছে।