ডয়চে ভেলে প্রতিনিধির ইউল্যাব পরিদর্শন

ডয়চে ভেলে অ্যাকাডেমি (জার্মানি) প্রতিনিধি, ড. নীল লেনযি, গত ১৩ অক্টোবর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ পরিদর্শন করেছেন। এসময় তিনি ‘অ্যাডভাইস ফর বিগিনিং মিডিয়া রিসার্চারস’ শীর্ষক একটি ফোরামে ইউল্যাবের শিক্ষার্থীদের উদ্দেশে বক্তৃতা দেন। ফোরামে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগের সহকারী অধ্যাপক এবং স্নাতক প্রোগ্রামের কো-অর্ডিনেটর ড. সরকার বারবাক কারমাল এবং সিনিয়র প্রভাষক মো. আমিনুল ইসলাম।

ফোরাম শেষে ড. নীল লেনযি বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ইমরান রহমান, এমএসজে বিভাগের ডিন প্রফেসর জুড উইলিয়াম হেনিলো এবং ইউল্যাবের আন্তর্জাতিক সম্বন্ধের ডিরেক্টর জেনিফার হোসেইনের সঙ্গে একটি বিশেষ বৈঠক করেন। বিজ্ঞপ্তি