শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে নামিবিয়া

টস জিতে ফিল্ডিংয়ে নামার সিদ্ধান্ত কাজে এসেছে। লংকান অধিনায়ক দাসুন শানাকাদের পরিকল্পনা মতোই এগোচ্ছে ম্যাচ। বিশ্বকাপের উদ্বোধনী খেলায় ব্যাট করতে নেমে চাপে পড়েছে নামিবিয়া। তবে দুই উইকেট হারানোর পর শুরুর চাপ সামলেও তারা পাওয়ার প্লেতে সচল রেখেছিল রানের চাকা। কিন্তু তৃতীয় উইকেট হারাতেই যেন মন্থর হয়ে যায় তা। পাওয়ার প্লেতে তাই ৪৩ রানের বেশি করতে পারেনি।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের প্রথম ওভারে তারা ৫ রান সংগ্রহ করতে পারে। দ্বিতীয় ওভরেই তাদের দুর্গে আঘাত হানেন দুসমন্ত চামিরা। গুড লেংথে করা শর্ট ডেলিভারিটিটি লেগে খেলতে চেয়েছিলেন ভেন লিংগেন। কিন্তু এজ হয়ে তা প্রমোদ মাধুশানের হাতে ধরা দিয়েছে। ৬ রানেই প্রথম উইকেট হারিয়ে বসে নামিবিয়া।

তৃতীয় ওভারে শেষ বলে ফের উইকেট শিকার করেন প্রমোদ। ডেলিভারিটি ছিল গুড লেংথের। ব্যাটার ডিভান লা কুক বলটিকে ডিফেন্স করতে গিয়ে ব্যাটের উপরের কানায় লাগিয়ে দেন। বল উঠে যায় উপরে এবং দাসুন শানাকা ক্যাচটি তালুবন্দী করে নেন। ১৬ রানের মাথায় পড়ে দ্বিতীয় উইকেট।

 

তৃতীয় উইকেট জুটিতে নিকোল লফটি ইটন ও বার্ড হাত খুলে খেলতে থাকেন। তবে তাদের জুটিও বেশিক্ষণ স্থায়ী হয়নি। পঞ্চম ওভারর শেষ বলের আগের ডেলিভারিটি আউটসাইড অফ দিয়ে স্লোয়ার কাটার দিয়েছিলেন করুণারত্নে। যা ব্যাটে কোনায় লেগে হাওয়ায় ভাসতে ভাসতে উইকেটক্ষকের হাতে ধরা দেয়।

একটা সময় মনে হয়েছিল পাওয়ার প্লেতে ৫০ রানের বেশি সংগ্রহ আসতে পারে। কিন্তু নিকোলের বিদায়ের পর তা বেশিদূর আগায়নি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভার শেষে তিন উইকেট হারিয়ে ৫৬ রান সংগ্রহ করেছে নামিবিয়া। ইরাসমাস ৯ ও বার্ড ১৪ রানে অপরাজিত আছেন।