দেশ রূপান্তরে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে প্রতিমাসের সেরা প্রতিবেদককে পুরস্কৃত করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। সেপ্টেম্বর মাসের সেরা প্রতিবেদক নির্বাচিত হয়েছেন নিজস্ব প্রতিবেদক উৎপল রায়।
গত শনিবার প্রতীকী স্বীকৃতি হিসেবে সেরা প্রতিবেদকের হাতে আর্থিক সম্মানী ও সম্মাননাপত্র তুলে দেন দেশ রূপান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা মামুন। গত ২৯ সেপ্টেম্বর দেশ রূপান্তরে 'এক মামলাই ৭০ বছর' শিরোনামে 'জীবন যায় দেওয়ানি মামলায়' উপশিরোনামে প্রকাশিত প্রতিবেদটি সংশ্লিষ্ট জুরি বোর্ডের বিবেচনায় সেরা প্রতিবেদন হিসেবে বিবেচিত হয়।
মাসের সেরা প্রতিবেদন বাছাই করতে সম্প্রতি চার সদস্যের একটি জুরি বোর্ড গঠন করা হয়। প্রকাশিত প্রতিবেদন থেকে প্রতিমাসে পাঁচটি প্রতিবেদনকে বিবেচনায় নিয়ে সেরা প্রতিবেদন বাছাই করবে জুরি বোর্ড। সেরা পাঁচ প্রতিবেদককেই সম্মাননাপত্র দেওয়া হয়।