ষষ্ঠ অধ্যায় : বারিমন্ডল
বহুনির্বাচনী প্রশ্ন
১. পৃথিবীর সব জলরাশির শতকরা কত ভাগ পানি রয়েছে সমুদ্রে?
ক. ৮০ ভাগ খ. ৮৫ ভাগ
গ. ৯৫ ভাগ ঘ. ৯৭ ভাগ
২. পৃথিবীতে মহাসাগর কতটি?
ক. ৩টি খ. ৫টি
গ. ৭টি ঘ. ৬টি
৩. প্রশান্ত মহাসাগরের আয়তন কত?
ক. ১৬ কোটি ৬০ লাখ বর্গকিলোমিটার
খ. ৭ কোটি ২৪ লাখ বর্গকিলোমিটার
গ. ১ কোটি ৩৪ লাখ বর্গকিলোমিটার
ঘ. ১ কোটি ৪৭ লাখ বর্গকিলোমিটার
৪. শব্দতরঙ্গ প্রতি সেকেন্ডে পানির মধ্য দিয়ে কত মিটার নিচে যায় এবং ফিরে আসে?
ক. ১২৩৪ মিটার খ. ১৩৭৭ মিটার
গ. ১৪৭৫ মিটার ঘ. ১৬৯০ মিটার
৫. সমুদ্রের তলদেশে ভূমিরূপকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. ৩ ভাগে খ. ৪ ভাগে
গ. ৫ ভাগে ঘ. ৬ ভাগে
৬. মহীসোপানের সমুদ্রের পানির সর্বোচ্চ গভীরতা কত?
ক. ৯০ মিটার খ. ১২০ মিটার
গ. ১৩০ মিটার ঘ. ১৫০ মিটার
৭. কোন মহাসাগরে গভীর সমুদ্রখাতের সংখ্যা অধিক?
ক. প্রশান্ত মহাসাগর
খ. উত্তর মহাসাগর
গ. দক্ষিণ মহাসাগর
ঘ. আটলান্টিক মহাসাগর
৮. সমুদ্রস্রোতকে উষ্ণতার তারতম্য অনুসারে কয়ভাগে ভাগ করা যায়?
ক. ২ ভাগে খ. ৪ ভাগে
গ. ৬ ভাগে ঘ. ৮ ভাগে
৯. মহীসোপানের গড় প্রশস্ততা কত?
ক. ৫০ কিলোমিটার
খ. ৬০ কিলোমিটার
গ. ৬৫ কিলোমিটার
ঘ. ৭০ কিলোমিটার
১০. মহীঢাল গড়ে কত কিলোমিটার প্রশস্ত?
ক. ১০-১২ কিলোমিটার
খ. ১৩-১৮ কিলোমিটার
গ. ১১-১৬ কিলোমিটার
ঘ. ১৬-৩২ কিলোমিটার
১১. গভীর সমুদ্রের সমভূমির গড় গভীরতা কত?
ক. ৩২০০ মিটার খ. ৩৬৫০ মিটার
গ. ৪০৫০ মিটার ঘ. ৫০০০ মিটার
১২. ম্যারিয়ানা খাতের গভীরতা কত?
ক. ১০৮৭০ মিটার খ. ১২৩৪০ মিটার
গ. ২১৪৬০ মিটার ঘ. ৩২৪৫০ মিটার
১৩. পৃথিবীর গভীরতম খাতের নাম কী?
ক. ম্যারিয়ানা খ. পোর্টোরিকো
গ. গ্র্যান্ড ক্যানিয়ন ঘ. কোনোটিই নয়
১৪. বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চল কত কিলোমিটার দীর্ঘ?
ক. ৫৪৭ কিলোমিটার প্রায়
খ. ৬৬৭ কিলোমিটার প্রায়
গ. ৭১৬ কিলোমিটার প্রায়
ঘ. ৮৮৯ কিলোমিটার প্রায়
১৫. পোর্টোরিকো খাতের গভীরতা কত?
ক. ৭৮৭০ মিটার খ. ৮৫৩৮ মিটার
গ. ৯১৪০ মিটার ঘ. ৯৪৫০ মিটার
উত্তর
১. ঘ, ২. খ, ৩. ক, ৪. গ, ৫. গ, ৬. ঘ, ৭. ক, ৮. ক, ৯. ঘ, ১০. ঘ, ১১. ঘ, ১২. ক, ১৩. ক, ১৪. গ, ১৫. খ