বিএডিসির ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভা

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়েছে। গতকাল রবিবার ঢাকার দিলকুশায় অবস্থিত বিএডিসির সদর দপ্তর কৃষি ভবনে এ আলোচনা সভা হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসির চেয়ারম্যান (গ্রেড-১) এএফএম হায়াতুল্লাহ। সভায় বিএডিসির সদস্য পরিচালক, সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারাসহ বিএডিসির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি