বাংলাদেশের ইভেন্ট ম্যানেজমেন্টে ভার্সাটাইল ও দারুণ সব আয়োজনে এশিয়াটিক ইএক্সপি গত ২৫ বছর ধরে গণমানুষকে দিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এসময়ের সবচেয়ে জনপ্রিয় মিউজিক ব্যান্ড চিরকুটের ২০ বছর উদযাপন কনসার্ট আয়োজন করতে যাচ্ছে এশিয়াটিক ইএক্সপি। ‘Live. Believe. 20. Concert.’ শীর্ষক এই কনসার্টটি সংগীতপিপাসুদের জন্য হবে একটি ব্যতিক্রম আয়োজন।
চিরকুটের যাত্রা শুরু ২০০২ সালে। শারমিন সুলতানা সুমি চিরকুটের ভয়েস, গিটারে ইমন চৌধুরী ও রায়হান ইসলাম শুভ্র, কি-বোর্ডে জাহিদ নিরব, ড্রামস ও পারকাশনে পাভেল আরিন একসঙ্গে চিরকুট হয়ে উঠেছে সারা বিশ্বের কাছে বাংলাদেশের সুর। ম্যাডিসন স্কয়ারে প্রথমবারের মতো বাংলাদেশের ব্যান্ড হিসেবে পারফর্ম করেছে চিরকুট।
চিরকুটের সংগীত জাগরণ, একতা ও বিশ্বাসের। চিরকুটের ২০ বছর উদযাপন উপলক্ষে, চিরকুট ও এশিয়াটিক ইএক্সপি একত্রে জানুয়ারি ২০২৩ আইসিসিবি এক্সপোতে আয়োজন করতে যাচ্ছে Live. Believe. 20. Concert. . বিজ্ঞপ্তি