রপ্তানিমুখী শিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের সুপারিশ

শতভাগ রপ্তানিমুখী শিল্প এবং সারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি উৎপাদন কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। গতকাল রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খান সাংবাদিকদের এ তথ্য জানান।

কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খানের সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য মো. আবু জাহির, মো. নূরুল ইসলাম তালুকদার, মো. আছলাম হোসেন সওদাগর, খালেদা খানম ও নার্গিস রহমান অংশ নেন।

ওয়াসিকা আয়শা খান বলেন, ‘আমরা শতভাগ রপ্তানিমুখী শিল্প এবং সারসহ নিত্যপণ্য উৎপাদনকারী শিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করতে বলেছি। এ ছাড়া অফশোর ব্লকের গ্যাস উত্তোলনের কথা বলেছি। তেল-গ্যাস অনুসন্ধানে উৎপাদন বণ্টন চুি ক্ত (পিএসসি) পর্যালোচনা করে যুগোপযোগী করার পরামর্শ দেওয়া হয়েছে।’

বৈঠকে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) ২০২০-২০২১ অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়। এতে দেখা যায় রাষ্ট্রায়ত্ত এ কোম্পানিটি ২০২০-২০২১ অর্থবছরে ২ লাখ ৩৬ হাজার ১৩২.৯৫০ মিলিয়ন ঘটফুট গ্যাস বিক্রি করে ৮৯১ কোটি ৯৬ লাখ টাকা, ১৫ লাখ ৩১ হাজার ৪৪৩ লিটার পেট্রল, ৪৮ লাখ ৯৮ হাজার ১৭৯ লিটার ডিজেল ৯ লাখ ৪৫ হাজার লিটার লাইট কনডেনসেট ও ২ কোটি ৯ লাখ ৬১ হাজার হেভি কনডেনসেট বিক্রি করে ১২৭ কোটি ৮৯ লাখ টাকা এবং কনডেনডেট হ্যান্ডেলিং বাবদ ২ কোটি ৪২ লাখ টাকা আয় করে। এ ছাড়া আমানতের ওপর সুদসহ আয় হয় ১০৩ কোটি ৩৩ লাখ টাকা।

কোম্পানিটির ওই অর্থবছর রাজস্ব দাঁড়ায় ১ হাজার ১২৫ কোটি ৬০ লাখ টাকা। ভ্যাটসহ ব্যয় হয় ৯৫১ কোটি ৫৮ লাখ টাকা। করপূর্ব নিট লাভ হয় ১৭৪ কোটি টাকা।