সামাজিক সুরক্ষা কর্মসূচির বরাদ্দ বাড়ানো ও খাদ্যসহ নিত্যপণ্যের মূল্য কমানোর দাবি নিয়ে চট্টগ্রাম ক্যাবের উদ্যোগে পালিত হয়েছে বিশ^ খাদ্য দিবস। বিশ্বব্যাপী কভিডের আঘাত, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব এবং বিগত ৭ মাস ধরে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট জ¦ালানি সংকটের ফলে সাপ্লাই চেইন নষ্ট হওয়ায় অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হয়েছে খাদ্যসহ নিত্যপণ্যের। এতে ঝুঁকির মুখে পড়েছে আমাদের প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠী।
গতকালের বিশ^ খাদ্য দিবস উদযাপন উপলক্ষে খাদ্য অধিকার বাংলাদেশ-চট্টগ্রাম জেলা ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম ও ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে নগরীর সার্কিট হাউজ চত্বরে গণজমায়েত ও মানববন্ধনে উপরোক্ত এমন মন্তব্য করা হয়।