বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে শেখ হাসিনা সেনানিবাস বরিশালে গতকাল সোমবার ৩৫ বীর (সাপোর্ট ব্যাটালিয়ন), ৫২ স্বতন্ত্র এমএলআরএস ব্যাটরি আর্টিলারি, ৮৫ ফিল্ড অ্যাম্বুলেন্স এবং ১৬৩ ফিল্ড ওয়ার্কশপ কোম্পানি ইএমইর পতাকা উত্তোলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। এ সময় সেনাবাহিনী প্রধান, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বরিশাল এরিয়া মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা, অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান এবং জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার ঘাটাইল এরিয়া মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী নবগঠিত ইউনিটগুলোর পতাকা উত্তোলন করেন। আইএসপিআর