এনডিপির সঙ্গে দ্বিতীয় পর্যায়ের সংলাপে বসেছে বিএনপি

বিএনপি দ্বিতীয় পর্যায়ে সংলাপের অংশ হিসেবে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) সঙ্গে বৈঠকে বসেছে।
 
মঙ্গলবার (১৮ অক্টোবর) বেলা ১১টা ১০ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে।
 
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
 
ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কে এম আবু তাহেরের নেতৃত্বে মহাসচিব আবদুল্লাহ-আল-হারুন, প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান, মূসা মন্ডল, জামিল আহমেদ, ভাইস-চেয়ারম্যান আলী আকবর, সুলতানা পারভীন, মিজানুর রহমান পাটোয়ারী, আব্দুল আজিজ, যুগ্ম মহাসচিব হাফেজ আবু সাঈদ ।
 
অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত রয়েছেন।