হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী বৈশালী ঠক্করের চোখ দুটি দান করল তার পরিবার। রবিবার শেষকৃত্যের আগে অভিনেত্রীর চোখ দান করা হয়। ওই দিন গুজরাতের ইনদওরের বাড়ি থেকে বৈশালীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। তিনি আত্মঘাতী হন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।
বৈশালীর এক আত্মীয় সংবাদমাধ্যমে বলেছেন, 'নিজের চোখ দুটো ভালোবাসত বৈশালী। ও প্রায়ই বলত, মৃত্যুর পর চোখ দান করবে। এ কথা ওর মাকেও বলেছিল। সেই মতোই ওর চোখ দুটি দান করা হলো।'
সংবাদ সংস্থা এএনআই-কে এসিপি মতিউর রহমান বলেছেন, 'অন্য এক ব্যক্তির সঙ্গে বিয়ের কথা ছিল বৈশালীর। তা নিয়ে রাহুল তাকে বিরক্ত করতেন।'
সংবাদ সংস্থা সূত্রে এ-ও জানা গিয়েছিল, প্রাক্তন প্রেমিক বৈশালীকে হেনস্তা করতেন। তবে তার নাম প্রকাশ করা হয়নি। আবার অভিনন্দন সিং নামে এক ব্যক্তির সঙ্গে বৈশালীর বিয়ে ঠিক হয়েছিল। বাগদানের কথা গত বছর নিজেই জানিয়েছিলেন বৈশালী। কিন্তু পেশায় দন্ত চিকিৎসক অভিনন্দনকে যে তিনি বিয়ে করছেন না, তা বাগদানের পর পরই জানিয়েছিলেন অভিনেত্রী। বৈশালী যে উদ্বেগে দিন কাটাচ্ছিলেন ও দুশ্চিন্তায় থাকতেন, তার সুইসাইড নোটেই সে আভাস পাওয়া গিয়েছে বলে পুলিশ জানায়। সূত্র : ইন্ডিয়া টুডে