ছেলের বয়স দুই মাসের সামান্য বেশি। এর মধ্যেই তিনি ভ্রমণ করে ফেললেন বাবার শুটিং স্পট। স্টার-কিড বলে কথা।
হ্যাঁ, বলা হচ্ছে রাজ্যর কথা। আজ তিনি বাবা শরীফুল রাজ-এর শুটিং স্পটে যান তারই কোলে চড়ে। আজ রাতে এক ফেসবুক পোস্টে রাজ্যর মা পরীমনি এই তথ্য তাদের অনুরাগীদের সাথে শেয়ার করেন। তিনি 'রাজের কোলে রাজ্য'র একটা ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, প্রথমবাবের মতো রাজ্য বাবার শুটিং স্পটে।