ভারতে পাচারের সময় যশোরের ঝিকরগাছার বেংদা সীমান্ত থেকে ১০৬টি সোনার বারসহ এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বারগুলোর ওজন ১৩ কেজি এবং বাজারমূল্য ১২ কোটি ২২ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
গতকাল মঙ্গলবার দুপুরে বেংদা সীমান্ত এলাকার একটি মাঠ থেকে সোনার চালানটি আটক করা হয়।
গ্রেপ্তার পাচারকারী সাজু আহমেদ (২০) যশোরের চৌগাছা উপজেলার কাবিলপুর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। এ রিপোর্ট লেখার সময় বেনাপোল বিজিবি ক্যাম্পে তাকে জিজ্ঞাসাবাদ চলছিল।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী সাংবাদিকদের জানান, খবর পেয়ে বিজিবি সদস্যরা বেংদা সীমান্তে অভিযান চালিয়ে সাজুকে গ্রেপ্তার করে। পরে তার দেহ তল্লাশি করে সোনার বারগুলো পাওয়া যায়। এ ঘটনায় মামলা হয়েছে ঝিকরগাছা থানায়।