মানারাতের ট্রাস্টি বোর্ড পুনর্গঠনের বৈধতা নিয়ে রুল

বেসরকারি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড পুনর্গঠন নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি কেন আইনগত কর্র্তৃত্ববহির্ভূত ও অবৈধ ঘোষণা করা হবে না সেটি জানতে রুল দিয়েছে উচ্চ আদালত। ওই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে আগের ট্রাস্টি বোর্ডের সদস্যদের করা রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রুল দেয়।

শিক্ষা সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলেছে আদালত। রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন আইনজীবী এএম জামিউল হক ফয়সাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল দেশ রূপান্তরকে বলেন, ‘কাল্পনিক ও ভিত্তিহীন অভিযোগ করে আগের ট্রাস্টি বোর্ডকে বাদ দিয়ে নতুন করে বোর্ড পুনর্গঠন হয়। আদালত আমাদের যুক্তি শুনে রুল দিয়েছেন।